সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে কাজ করছে সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার
দেশে এখন
0

সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে ফিরেছে দেশ।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন অগ্রযাত্রা দেখে জুলাই গণঅভ্যুত্থানে পতিত শক্তির গাত্রদাহ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পথ সহজ ছিলো না। নানা প্রতিকূলতা পেরিয়ে জনগণ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের মতো বৌদ্ধদের ধর্মীয় উৎসবেও সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার দিনরাত কাজ করছে।’

এফএস