গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার এই মহাপরিকল্পনায় বিশ্বের উন্নয়সংস্থাগুলোও এক সঙ্গে কাজ করবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। বিমানবন্দরের সম্প্রসারণের পাশাপাশি সেখানে কার্গো ভিলেজ, কোল্ড চেইন সুবিধা ও পণ্য সংরক্ষণের জন্য আলাদা স্টোরেজ নির্মাণ করা হবে। এ জন্য এরই মধ্যে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে।’
এসময় তিনি বলেন, ‘যারা দেশে লুটপাট করে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের ব্যাংকগুলো ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে।’
এসময় তিনি চলমান অস্থিরতা কাটিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রত্যাশা করেন।


 poses with Ursula von der Leyen (L) and Antonio Costa (R)-320x167.webp)


