চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান

তারেক রহমান ও সৈয়দ রেজাউল করিম
দেশে এখন
রাজনীতি
0

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন বলে ইসলামী আন্দোলনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

এদিকে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাত করছেন বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়।—বিবিসি বাংলা

এএইচ