আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাক্ষাৎ পরবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, কেন একটি আসন পেলাম।’
তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের সব ভালো কাজের সঙ্গে থাকবো। যদি ইসলাম ও দেশ বিরোধী কাজ করে তাহলে প্রতিবাদ করবো।’
আরও পড়ুন:
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘৪৫ মিনিট আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই দলের শীর্ষ নেতার মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আজকে তারেক রহমান নজির স্থাপন করেছেন।’
তিনি বলেন, ‘তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘যদি জনবিরোধী, দেশ বিরোধী বা ইসলামি বিরোধী কাজ করে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করবো।’





