শ্রেষ্ঠত্ব বজায়ের লড়াইয়ে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ

লা লিগার লোগো
এখন মাঠে
0

মাদ্রিদ ডার্বিতে রাতে মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আজ একদিকে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার কাছে যাওয়ার লড়াই, অন্যদিকে শহরের শ্রেষ্ঠত্বের মর্যাদাও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ১৫ মিনিটে।

লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর অ্যাতলেটিকোর সংগ্রহ ১৩ পয়েন্ট। এই ম্যাচ হারলেই লিগ জয়ের দৌড়ে আসবে বড় ধাক্কা। আর তাই ম্যাচের উত্তেজনা অনুভব করলেও মাদ্রিদ ডার্বি নিয়ে সতর্ক রিয়াল কোচ হোসে মরিনিও। মার্চে সর্বশেষ লিগ সাক্ষাতে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল রিয়াল।

কিন্তু গত মৌসুমের সেপ্টেম্বরে এই মেট্রোপলিটানোতেই অ্যাতলেটিকো ৫-২ গোলের বড় জয় পেয়েছিল। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে ৩ জয় রিয়ালের। রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে আছেন দারুণ ছন্দে, চলতি মৌসুমে করেছেন আট গোল। তবে রিয়ালের দুশ্চিন্তা ভিনিসিয়াসের অফ ফর্ম। এই মৌসুমে ৪ গোল করা অ্যালেক্স বায়েনার দিকে তাকিয়ে থাকবে অ্যাতলেটিকো।

ইএ