ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দলকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে
ক্রিকেট
এখন মাঠে
0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ (রোববার, ৮ মার্চ) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তানি ক্রিকেটারদের বহনকারী বিমান।

আগামীকাল (সোমবার, ৯ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমবার অনুশীলনে নামবে পাকিস্তান। ১১ মার্চ থেকে শুরু হবে মাঠের লড়াই।

আরও পড়ুন:

এই সিরিজ দিয়েই দুই দল শুরু করবে ২০২৭ সালের বিশ্বকাপ প্রস্তুতির লম্বা যাত্রা। ম্যান ইন গ্রিনদের বাংলাদেশ সফরে অবশ্য টেস্ট এবং টি-টোয়েন্টি থাকার কথা ছিল। সেটায় পরিবর্তন এসেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে।

বাধ্য হয়েই বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি। বিপরীতে পিএসএল শেষে মে মাসে দুই দল খেলবে টেস্ট সিরিজ। ২০১৫ সালের পর এটিই প্রথম বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ।

এসএইচ