ফিজের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চকর জয় করাচির

করাচি কিংস
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) দারুণ এক রোমাঞ্চকর জয়ে উড়ছে করাচি কিংস! শেষ দুই ওভারে দরকার ছিল ২৩ রান। চাপের মুহূর্তে বল হাতে ছিলেন দারুণ বোলিং করে মাত্র ৯ রান দেন মোস্তাফিজুর রহমান।

তবে ম্যাচে বড় টার্নিং পয়েন্ট আসে জরিমানা থেকে। বলের কন্ডিশন পরিবর্তনের কারণে লাহোরকে ৫ রান জরিমানা দিলে সমীকরণ সহজ হয়ে যায় করাচির। শেষ ওভারে দরকার ছিলো ৯ রান।

আরও পড়ুন:

হারিস রাউফ প্রথম বলেই উইকেট নিলেও পরের বল ওয়াইড দিলে চাপ বাড়ে আরও। এরপরই নায়ক আব্বাস আফ্রিদি! এক চার আর এক ছক্কায় মাত্র তিন বলেই নিশ্চিত করেন জয়। ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় পায় করাচি কিংস। শেষ মুহূর্তের এ নাটকীয়তায় জমজমাট এক লড়াই দেখলো দর্শকরা।

জেআর