গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন মিতু। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের পাশাপাশি ঘরোয়া আসর আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে হুট করেই পদত্যাগ করলেন মিতু।
এখন টেলিভিশনের সঙ্গে ফোনালাপে পদত্যাগের কারণকে ব্যক্তিগত বলে দাবি করেছেন তিনি। জাতীয় নির্বাচনের পর থেকেই বিসিবিতে চলছে পদত্যাগের হিড়িক। এরইমধ্যে ২৫ জন পরিচালকের মধ্যে পদত্যাগ করেছেন ৪ জন। এরমধ্যে তিনজন নির্বাচিত পরিচালকের বাইরে আছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত একজন পরিচালকও। সম্প্রতি বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে একটি তদন্ত কমিটিও গঠন করে এনএসসি।





