মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক আফগানি পেসার

সাবেক আফগানি পেসার জাদরান শাপুর
ক্রিকেট
এখন মাঠে
0

আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর লড়াই লড়ছেন। তিনি বিরল ও প্রাণঘাতী এক রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শাপুর বর্তমানে দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আগামী জুলাইয়ে ৩৯ বছরে পা দিতে চলেছেন তিনি।

গত বছরের অক্টোবর থেকে তার এ অসুস্থতা শুরু হয়। প্রথমে গুরুতর সংক্রমণ ধরা পড়ে, যা পরে পুরো শরীরে ছড়িয়ে যায়। এমনকি যক্ষ্মা তার মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

পরে রাশীদ খান এবং আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সহায়তায় দ্রুত ভারতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মার্চের শেষ দিকে বোনম্যারো পরীক্ষায় জানা যায়, তিনি এইচএলএইচ’র চতুর্থ ধাপে রয়েছেন।

বর্তমানে শাপুর খুবই দুর্বল, খুব কম কথা বলতে পারেন এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন। অসুস্থতায় তিনি প্রায় ১৪ কেজি ওজন হারিয়েছেন।

এসএইচ