দেশে ফিরতে চান সাকিব; তবে ‘স্বাভাবিক সুযোগ নেই’—বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আমিনুল হক, সাকিব আল হাসান
ক্রিকেট
এখন মাঠে
1

দ্রুতই দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে এবং ঘরের মাঠে বিদায়ী সিরিজ খেলতে আগ্রহী সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে খেলতে চান ২০২৭ বিশ্বকাপেও। তবে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দ্রুতই দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান। এমনকি দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি অংশ নিতে চান ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন ইচ্ছার কথা জানান সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে করা হত্যা মামলাটিকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন সাকিব।

সাকিবের দাবি, তার বাবা-মাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। ২০২৪ সালের পর বাংলাদেশে থাকা তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। এ ব্যাপারে সাকিব জানান, সময়টা কঠিন ছিল এবং কোনোভাবে টিকে আছেন তারা।

৩৯ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার জানান, যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তিনি, আর তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন।

আরও পড়ুন:

তবে সাকিবের এই বক্তব্যের পর অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। একজন ক্রিকেটার হিসেবে সরকার এতদিন বিষয়টি নমনীয়ভাবে দেখা হচ্ছিলো, কিন্তু এখন সেই সুযোগ আর নেই।’

সাকিব স্বৈরাচারের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘যদি সাকিব দেশে আসেন, তাহলে আইনগতভাবেই আসতে হবে।’

দুই বছর ধরে নির্বাসিত সাকিব এখন আদৌ দেশে ফিরতে পারবেন কি-না, সেটি নিয়ে জটিলতা আরও বাড়লো।

এসএস