তাদের হামজা থাকলে আমাদেরও আদিল-আরশাদ আছে: পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান ফুটবলের অধিনায়ক ইউসুফ ইজাজ বাট
ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ হামজা থাকলে আমাদেরও আদিল নবি, আরশাদ কিংবা আব্দুল্লাহ ইকবাল আছে। বাংলাদেশের বিপক্ষে সাফের সেমিফাইনালে নামার আগে এমনই আত্মবিশ্বাসী সুর পাকিস্তান দলের অধিনায়ক ও দলটির গোল কিপার ইউসুফ বাট এর কণ্ঠে। আগামীকাল (শনিবার, ১৪ নভেম্বর) রাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বসুন্ধরা কিংস এরিনায় পাকিস্তান দল সেরেছ তাদের শেষ অনুশীলন। এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী মিডফিল্ডার আদিল নবিও।

২০১৮ সাফের সেমিফাইনালে বাংলাদেশ বিপক্ষে ১-০ গোলের হারের ক্ষতটা এখনো দগদগে পাকিস্তান অধিনায়ক ইউসুফ ভাটের। সাফের ১৫ তম আসর আরও একটা সেমিফাইনাল প্রতিপক্ষ আবার স্বাগতিক বাংলাদেশ।

শেষ আট বছরে দুই দলেরই পরিবর্তন এসেছে অনেক কিছুতে। বাংলাদেশ দলে যেমন যুক্ত হয়েছে হামজা, শোমিত শোম, ফারহান আলিদের মতো প্রতিভাবান ফুটবলার তেমনি পাকিস্তান দলের বেশ কিছু ফুটবলার খেলছে সুইডেন কিংবা ডেনমার্কের মতো ক্লাবগুলোতে।

বাংলাদেশে হামজাদের জনপ্রিয়তা কিংবা তাদের ফুটবলীয় দক্ষতা সম্পর্কে ভালো করেই জানেন পাকিস্তানের অধিনায়ক। তবে সেমিফাইনালে মাঠে নামার আগে হামজাদের চেয়ে একটু বড় করেই দেখলেন নিজ দলের ফুটবলারদের।

পাকিস্তানের অধিনায়ক ইউসুফ ইজাজ বাট বলেন, ‘হামজা ভালো খেলোয়াড়। আর আমাদের আছে আদিল নবি, আরশাদ কিংবা আব্দুল্লাহ ইকবাল আছে।’

প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ হওয়ায় চাপে থাকতে হবে নিজেদের। সেটা খুব ভালো করেই জানেন ইউসুফ। তবে এই ম্যাচ জিতে ৮ বছর আগের ম্যাচ হারের প্রতিশোধও নিতে চান তিনি। সেমিফইনালে ভিএআর প্রযুক্তি থাকায় অনেকটা নির্ভার হয়ে ম্যাচ খেলার কথাও জানান বাট।

অধিনায়ক ইউসুফ ইজাজ বাট বলেন, ‘সেমিফাইলে ভিএআর প্রযুক্তি থাকাটা অনেক ভালো। কেন না প্রতিপক্ষের মাঠে খেলা টা অনেক চাপের। তারপরও আমি অনেক খুশি।’

এদিকে সেমিফাইনালের একদিন আগে দলে যোগ দিয়েছেন পাকিস্তান দলে পাঁচ ফুটবলার। তবু বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জ মনে করছেন না মিডফিল্ডার আদিল নবী। সেই সঙ্গে বড় ম্যাচের চাপ নেয়াকে উপভোগ করতে চান, পানচাইকি এফসির এই মিডফিল্ডার।

বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে বেশ কয়েক ধাপ পিছিয়ে থাকলেও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা পাকিস্তানিরা বাংলাদেশকে হারিয়ে প্রতিপক্ষ হিসেবে চায় ভারতকে। তবে সেমিতে তাদের বাধা হয়ে দাঁড়াবে ছন্দে থাকা বাংলাদেশ।

জেআর