৩ উইকেটে ১২১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গাজী ঘড়ির ৫৪ ও ১০ নম্বরে নামা রাজাউল্লাহর ৪২ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানে অল আউট হয় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে একাই পাঁচ উইকেট নেন লাহিরু কুমারা। এছাড়া তিন উইকেট নেন আসিথা ফার্নান্দো। ২২৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ১০ রানেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা।
তিনে নামা কামিন্দু মেন্দিসও বড় ইনিংস খেলতে পারেননি। তবে দিনের বাকি সময় আর কোনো উইকেট হারাতে দেননি ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা ও ধনঞ্জয় ডি সিলভা। স্বাগতিকদের হয়ে সাকিব খান, রাজাউল্লাহ ও আমের জামাল একটি করে উইকেট নেন।





