হোবার্টে অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

অস্ট্রেলিয়া টিম
ক্রিকেট
এখন মাঠে
0

হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়েছে ইংলিশরা। এরফলে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ রান পায় ইংল্যান্ড।

৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন টম ব্যান্টন। জো রুট, অধিনায়ক ব্রুক কিংবা উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স টেকেননি বেশিক্ষণ। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটে ঝড় তোলেন ওপেনার বেন ডাকেট। তাকে সঙ্গ দেন অলরাউন্ডার উইল জ্যাকস। ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৩ রান করে আউট হন বেন ডাকেট।

৫৯ রান করে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন জ্যাকস। তবে তার আগে দল পায় ৩২৮ রানের সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরের ওভারেই আউট হন অধিনায়ক মিচেল মার্শও।

ওয়ানডাউনে নামা ম্যাট রেনশ একপ্রান্ত আগলে ফিফটি তুলে নিলেও, অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে শামিল হন অন্যরা। ফলে মাত্র ২৩১ রানে গুটিয়ে যায় অজিরা। সেঞ্চুরি করে ম্যাচসেরা হন বেন ডাকেট।

এএইচ