সিরি-আ: রোমা-নাপোলি রোমাঞ্চকর ম্যাচের সমতায় সমাপ্তি

নাপোলিকে সমতায় ফেরানো গোল করে উদযাপনে অ্যালিসন সান্তোস
ফুটবল
এখন মাঠে
0

ইতালিয়ান সিরি-আতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এস রোমা। নেপলসের দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গতির খেলায় রোমাঞ্চ ছড়ায় এস রোমা।

৭ মিনিটের মধ্যে ডনিয়েল মালেনের পা থেকে হওয়া দুর্দান্ত গোলে এগিয়ে যায় রোমা। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে সমতায় ফেরে নাপোলি।

ম্যাচের ৪০ মিনিটে গোলটি করেন লিওনার্দো। প্রথমার্ধ ১-১ গোলে শেষ করে দু’দল। বিরতির পর এগিয়ে যেতে সুযোগের অপেক্ষায় থাকা দু’দলই লড়াই চালায় সমান তালে। পরে পেনাল্টি শ্যুটআউটে আবারও ব্যবধান বাড়ায় রোমা।

আরও পড়ুন:

সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি নাপোলির। ম্যাচের ৮২ মিনিটে অ্যালিসন সান্তোসের গোলে ২-২ এর সমতায় ফেরে তার দল। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় কোনো দলই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেননি।

উল্লেখ্য, এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে নাপোলি। আর সমান ম্যাচ খেলে ৪৭ পয়েন্টে টেবিলের চারে অবস্থান করছে রোমা।

এসএইচ