আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন

আর্জেন্টিনা ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচের সময়সূচি পরিবর্তন করেছে আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরায় খেলার সময়ে সামান্য এ পরিবর্তন করা হয়েছে।

পূর্ব সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত সোয়া ৮টায়। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নতুন সূচিতে ১৫ মিনিট পিছিয়ে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়, যা বাংলাদেশ সময়ে হবে ভোর সাড়ে ৫টায়।

আরও পড়ুন:

তবে ঠিক কী কারণে সময় পরিবর্তন করা হয়েছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি বিজ্ঞপ্তিতে। ধারণা করা হচ্ছে, সপ্তাহের কর্মদিবস হওয়ায় মানুষকে স্টেডিয়ামে ঢুকতে একটু বেশি সময় দিতে এ সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সময়সূচি পরিবর্তন হলেও বোকার স্টেডিয়ামে মেসি ও তার সতীর্থদের দেখতে টিকিট এখনো পাওয়া যাচ্ছে। আগের প্রীতি ম্যাচের মতোই টিকিটের দাম একই আছে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচ হওয়ায় মেসিদের বিদায়ে জমকালো আয়োজনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এসএইচ