এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টারে বাংলাদেশের সামনে মালয়েশিয়া বাধা

বাংলাদেশ ক্রিকেট দল
ফুটবল
এখন মাঠে
1

চূড়ান্ত হলো এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ। সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবেন লিটন দাসরা।

র‌্যাংকিংয়ের ভিত্তিতে আসরে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি দলগুলোকে খেলতে হচ্ছে গ্রুপপর্ব থেকে। সে হিসেবে অনেকটা প্রতিপক্ষ না জেনেই জাপানে যায় বাংলাদেশ দল।

সমীকরণ অনুযায়ী গ্রুপ ‘বি’ এর শীর্ষ দলের বিপক্ষে খেলার কথা লিটন দাসদের; যে গ্রুপে ছিলো মালয়েশিয়া, হংকং ও ওমান।

আজ ওমানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আগেই হংকংকে হারানো মালয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশকে।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পূর্ণ শক্তির দল নিয়েই জাপানে গিয়েছেন লিটন-শান্তরা।

এফএস