বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনাল ঘিরে দর্শকশূন্যতার শঙ্কা

জাতীয় স্টেডিয়াম এলাকা
ফুটবল
এখন মাঠে
0

অনেকেই জানেন না সাফের ফাইনাল কবে। কেউ কেউ খেলা দেখতে আগ্রহী হলেও টিকিট নিয়ে নেই তাড়া। আবার স্টেডিয়ামে টিকিট বিক্রির বুথে নেই কোনো বিক্রয় প্রতিনিধি। বাংলাদেশের বিদায়ে ফাইনালের আগে বিবর্ণ চিত্র সাফ চ্যাম্পিয়নশিপে।

সাফ ফাইনাল মঙ্গলবার। কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসরের আগেরদিন স্টেডিয়াম ঘিরে নেই কোনো উত্তাপ।

এই জায়গায় টু-শট নেবেন। একপাশে বাংলাদেশ ম্যাচের আগের দিন টিকিট বিক্রি/ব্যস্ততার ফুটেজ। ব্যান্ড বসাবেন, কোন বারের ফুটেজ সেটার। অন্যপাশে আজকের ফুটেজ।

কদিন আগেও অবশ্য চিত্র ছিল ভিন্ন। টিকিট কাউন্টার কিংবা ওয়েবসাইটে যেন টিকিটের জন্য হাহাকার। তবে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় যেন কেড়ে নিয়েছে সব আমেজ। মাইক থেকে টিকিট নেয়ার আহ্বান নেই। কাউন্টারেও নেই কোনো ব্যস্ততা।

পাকিস্তানের বিপক্ষে স্বপ্নভঙ্গের হার ফুটবল নিয়ে কথা বলার আগ্রহই কেড়ে নিয়েছে অনেকের। কেউ কেউ খেলা দেখতে আসলেই টিকিট নেয়ার তাড়া দেখাননি। আবার অনেকে জানেনই না, কবে সাফের ফাইনাল।

এই জায়গায় টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেবেন। গ্যালারিতে অনেক টিকিট বাকি আছে, সেটার।

টিকিট বিক্রির ওয়েবসাইটেও দেখা মিললো সেই খরার চিত্রের। ৮০ শতাংশ দাম কমিয়ে দর্শকদের টানার চেষ্টা চলছে মাঠে। কিন্তু যে ফাইনালে বাংলাদেশ নেই, সেখানে দর্শকদের মাঠে প্রত্যাশা করাও যেন এক বিলাসিতা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের লড়াইটা হবে নিষ্প্রাণ এক আবহে।

এফএস