বাংলাদেশের প্রতিপক্ষ ম্যাকাও ফুটবল দল। এই ম্যাচের আগে ৩ দিন নিজেদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন ডি ক্রুইফের শিষ্যরা।
সিরিয়ার বিপক্ষে ছন্নছাড়া ফুটবল খেলায় অনেক সুযোগ কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। পরবর্তী ম্যাচে ভুটানের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় নিয়ে পয়েন্টের খাতা খুলে বাংলাদেশ।
প্রতিযোগিতার মূল পর্বে খেলতে গ্রুপ সেরা হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই বাংলাদেশের। আর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।





