আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
অপরাধমূলক এ সাইবার হামলায় সীমিত পরিমাণ তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। তবে কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা ঠিক কখন এ হামলা হয়েছে, তা জানা যায়নি।
এক সূত্রের দাবি, ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম এতে আক্রান্ত হয়েছে।
এদিকে ফিফার দাবি, ব্যক্তিগত তথ্য চুরি ও প্রকাশ গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। তবে কোনো তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট করেনি সংস্থাটি।





