এক সুতোয় বাঁধা আর্জেন্টিনার দুই প্রজন্ম; বিরল জুটিতে বিশ্বজয়ের স্বপ্ন

ছবিতে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আর্জেন্টিনার দুই ফুটবলার ও তাদের বাবারা
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন দুই তরুণ তুর্কী নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। অবাক করার বিষয় হচ্ছে আর্জেন্টিনার হয়ে একই সাথে তাদের বাবারাও খেলেছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ।

উইঙ্গার নিকো পাজের বাবা পাবলো পাজ ছিলেন একজন ডিফেন্ডার। ’৯৮ বিশ্বকাপে ক্রোশিয়ার বিপক্ষে মাঠে নেমে আলো ছড়িয়েছিলেন তিনি। একই বিশ্বকাপে খেলেছিলেন স্ট্রাইকার জুলিয়ানো সিমিওনের বাবা ও বর্তমানে বিশ্ববরেণ্য কোচ দিয়েগো সিমিওনে।

মিডফিল্ডার দিয়েগোর সাহায্যে সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বাধা পেরিয়েছিলো আলবিসেলেস্তারা। বাবাদের পর এবার ছেলেদের পালা আকাশী-নীল জার্সিতে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার।

আরও পড়ুন:

বর্তমানে নিকো পাজ খেলছেন ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদে। পিছিয়ে নেই জুলিয়ানো সিমিওনেও। পাজের নগর প্রতিদ্বন্দী অ্যাতলেটিকো মাদ্রিদে নিজের বাবার অধীনেই ক্লাব ফুটবল মাতাচ্ছেন জুলিয়ানো।

বিশ্বকাপে একই দেশের হয়ে খেলা বাবা-ছেলে জুটির সংখ্যা কম না হলেও, পাজ ও সিমিওনে জুটি ব্যতিক্রম। দুই প্রজন্ম দুইটি ভিন্ন বিশ্বকাপে খেলেছে সর্তীথ হিসেবে এমন রেকর্ড শুধু বিশ্বকাপ নয়, ফুটবলেও বিরল।

এসএইচ