‘বেলিংহাম তোপে’ ডুবলো নরওয়ের নৌকা

ফুটবল বিশ্বকাপ

জ্যুড বেলিংহাম
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। জ্যুড বেলিংহামের জোড়া গোলে ডার্কহর্স নরওয়েকে বিদায় করেছে ইংলিশরা। এই নিয়ে ২০১৮ সালের পর আরও বিশ্বকাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছে হ্যারি কেইনের দল।

আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপের নকআউটে টানা দুই ম্যাচে জোড়া গোল এলো জ্যুড বেলিংহামের পায়ে। আর সেটাই বিশ্বকাপের ডার্কহর্স নরওয়েকে বিদায় করলো গ্রেটেস্ট শো অন আর্থ থেকে।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই উড়ন্ত ছন্দে ছিল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে খেলতে এসেছিল ব্রাজিলকে হারিয়ে। ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ছিল দারুণ। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য দেখালো ভাইকিংরা। গোলটাও পেয়েছে তারাই। শেলডারুপ করলেন টুর্নামেন্টের অন্যতম দর্শনীয় গোল।

প্রথমার্ধের শেষদিকে আলকজান্ডার সরলথ হ্যালান্ডকে পাস দিলে ফল হতে পারতো অন্যরকম। সরলথের সেই ভুলের মাশুল দিতেই কি না প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেলেন জ্যুড বেলিংহ্যাম। দারুণ এক বিল্ডআপে শ্যাডো রানে বক্সের ভেতর জায়গা করে নিয়ে গোল আদায় করেন ইংলিশ নাম্বার টেন।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেললেও ভাগ্যের কাছে হার মানতে হয় নরওয়েকে। ৫৫ মিনিটে গোল পেলেও তা বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। আর ৭৬ মিনিটে ডিফেন্ডারের অ্যাজারের হেড ফিরে যায় ক্রসবার থেকে। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতা নিয়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন বেলিংহ্যাম। রিবাউন্ডে আসা বলকে সহজেই জালে জড়ান তিনি। আর সেটাই ইংল্যান্ডকে আরও একবার পৌছে দিল সেমিফাইনালে। ১৬ জুলাই আটলান্টা স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত করতে নামবে থ্রি লায়ন্সরা।

এসএইচ