বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল রয়েছে দেশের যুব ফুটবল উন্নয়ন ব্যবস্থায়। এই ব্যবস্থা ব্যয়বহুল, বিচ্ছিন্ন এবং অনেক তরুণের জন্য সহজলভ্য নয়। এ পরিস্থিতি বদলাতে জর্জিয়ার ফায়েটভিলে উদ্বোধন করা হয়েছে আর্থার এম. ব্ল্যাঙ্ক ইউএস সকার ন্যাশনাল ট্রেনিং সেন্টার, যা প্রথমবারের মতো ইউএস সকারের নিজস্ব স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র।
কর্মকর্তারা আশা করছেন, এটি বিভিন্ন জাতীয় দল ও কার্যক্রমকে এক ছাদের নিচে এনে খেলোয়াড় উন্নয়নে সহায়তা করবে। তবে ইউএস সকারের কর্মকর্তারা বলছেন, শুধু আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলেই হবে না। যুব ফুটবলের কাঠামো নতুনভাবে গড়ে তুলতে হবে। এজন্য অংশগ্রহণের খরচ কমানো, সারা দেশে সুযোগ বাড়ানো এবং বিচ্ছিন্ন যুব লিগগুলোকে সমন্বিত করা জরুরি।





