মৌসুম
মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ১০ টাকা। মৌসুম শেষ হওয়ার আগেই পেঁয়াজের সরবরাহ কমার কথা বলছেন ব্যাপারীরা। অক্টোবর-নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়লেও এবার দুমাস আগেই দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পেঁয়াজ আবাদে সরকারের নানান প্রণোদনা স্বত্বতেও লোকসানের অভিযোগ অনেকের। আবার চাহিদার তুলনায় বেশি উৎপাদনের পরও এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক-বলছেন বাজার বিশেষজ্ঞরা।

সরবরাহ-মজুত থাকা সত্ত্বেও কেন বাড়ছে চালের দাম?

সরবরাহ-মজুত থাকা সত্ত্বেও কেন বাড়ছে চালের দাম?

ভরা মৌসুম, পর্যাপ্ত সরবরাহ, গুদামে চালের মজুত সবকিছুর পরও দফায় দফায় বাড়ছে সুগন্ধি চালের দাম। মাত্র ২০ দিনের ব্যবধানে বস্তাপ্রতি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে ২ হাজার টাকা। অন্যান্য চালের দামও বাড়তি। ব্যবসায়ীদের অভিযোগ, মিলার আর সিন্ডিকেটের কারণে চালের বাজার অস্থির হচ্ছে।

ভরা মৌসুমে ধানের দাম কমায় বিপাকে নওগাঁর কৃষকরা

ভরা মৌসুমে ধানের দাম কমায় বিপাকে নওগাঁর কৃষকরা

ভরা মৌসুমে হাট-বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় মণপ্রতি অন্তত ১০০-১২০ টাকা পর্যন্ত দাম কমেছে ধানের। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষকরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই কমেছে দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়াই দাম কমার কারণ।

মৌসুম শেষে অবসর নেবেন জর্দি আলবা

মৌসুম শেষে অবসর নেবেন জর্দি আলবা

মৌসুম শেষেই সব ধরণের ফুটবল থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন স্পেন এবং ইন্টার মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের হয়ে ২০১২ সালে ইউরো জিতেছিলেন আলবা।

ডগলাস লুইসকে ১ বছরের জন্য ধারে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট

ডগলাস লুইসকে ১ বছরের জন্য ধারে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট

ব্রাজেলিয়ান ফরোয়ার্ড ডগলাস লুইসকে ইউভেন্তুস থেকে ১ বছরের জন্য ধারে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। শর্তসাপেক্ষে আগামী মৌসুমে এই চুক্তি স্থায়ী হতে পারে।

নতুন মৌসুমে রেকর্ডের পাতায় লিভারপুল তারকা সালাহ

নতুন মৌসুমে রেকর্ডের পাতায় লিভারপুল তারকা সালাহ

নতুন মৌসুমের শুরুতেই আবারও রেকর্ডের পাতায় নাম তুললেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রেকর্ড তৃতীয়বার জিতেছেন পিএফএ বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) রাত ১টায় ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লড়বে জাভি আলোনসোর শিষ্যরা।

মৌসুমের শুরুতেই বায়ার্নের ঘরে শিরোপা

মৌসুমের শুরুতেই বায়ার্নের ঘরে শিরোপা

মৌসুমের শুরুতেই শিরোপা জিতেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সুপার কাপের ম্যাচে স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

নতুন মৌসুম শুরুর আগেই বড় অঙ্কের জরিমানার সামনে পড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক।

ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে আল নাসরের জয়

ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে আল নাসরের জয়

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর দর্শনীয় গোল। বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর।

আবহাওয়ার বিপর্যয় নেমে এসেছে ভারতের ১০ রাজ্যে

আবহাওয়ার বিপর্যয় নেমে এসেছে ভারতের ১০ রাজ্যে

বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যয় নেমে এসেছে ভারতের ১০ রাজ্যে। খুলে দেয়া হয়েছে অনেক বাঁধ। সর্বোচ্চ দুই আবহাওয়া সতর্কতা রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড আর পাঞ্জাবে।

নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা

নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা

শস্য ভাণ্ডার খ্যাত উত্তরে জেলা নওগাঁ ইরি-বোরো ধানের ভরা মৌসুম। কিন্তু তারপরও দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে পাইকারিতে কেজিতে ৩-৪ টাকা এবং খুচরা পর্যায়ে কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত। চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।