
ইউক্রেনের গ্যাসক্ষেত্রে রুশ হামলা; দুই উদ্ধারকর্মীসহ নিহত ৫
ইউক্রেনের গ্যাস উৎপাদন কেন্দ্রে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন উদ্ধারকর্মী রয়েছেন। কিয়েভ ও মস্কোর মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধবিরতির প্রস্তাব বিনিময়ের মাঝেই গত মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার; কে হবে লাভবান
জার্মানি থেকে পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে একে ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে পরোক্ষভাবে লাভবান হতে পারে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের ‘দুর্গ বলয়ে’ ঢোকার চেষ্টায় রুশ বাহিনী, হামলা অব্যাহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকার দিকে এগোচ্ছে রুশ সেনারা। শহরটির উপকণ্ঠে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে তারা। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি শনিবার এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ ও পরমাণু ইস্যুতে ল্যাভরভ-আরাঘচি আলাপ; শান্তি ফেরাতে মস্কোর তৎপরতা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজ (শনিবার, ২ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়াকে চোরাই শস্য বিক্রিতে সহায়তা; ইসরাইলের পর এবার মিসরের ওপর ক্ষুব্ধ ইউক্রেন
রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চুরি করা শস্য বিভিন্ন দেশে পাঠানোর ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। ইসরাইলের সঙ্গে এই নিয়ে কূটনৈতিক টানাপোড়েন চলাকালীন ইউক্রেন জানিয়েছে, আরও অন্তত চারটি দেশ রাশিয়ার কাছ থেকে এই চোরাই শস্য কিনছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার আধিপত্য বিশ্বজুড়ে
চলমান যুদ্ধ ও সহিংসতার জেরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে প্রায় তিন শতাংশ। তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্মিলিত ব্যয় বিশ্বের মোট ব্যয়ের অর্ধেকের বেশি। সামরিক ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপে ১৪ শতাংশ। অন্যদিকে আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে কমেছে সামরিক ব্যয়। সংঘাত বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

যুক্তরাষ্ট্রের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে: আরাঘচি
ইসলামাবাদে তেহরান–ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর এএফপির।

রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
পাকিস্তান ও ওমান সফর শেষ করে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে তেহরানের নিবিড় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সফরে রয়েছেন তিনি। খবর আল জাজিরার।

প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া
ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই গেল বছরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত- রাশিয়া। বিশ্লেষকদের অভিমত, পাঁচ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভারত মহাসাগরের নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে মস্কো। আর আর্কটিক অঞ্চলে প্রবেশের মাধ্যমে প্রতিপক্ষ চীনকে চ্যালেঞ্জ জানাবে ভারত।

জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাতে চান ট্রাম্প
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানাতে চান। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, এই সম্মেলনে পুতিনের অংশগ্রহণ সহায়ক হবে।

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজে টোল মওকুফ করলো ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য টোল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বপ্ন ছিলো উচ্চশিক্ষা, দালালের প্যাঁচে যুদ্ধের ময়দানে মৃত্যু হলো মুহিবুরের
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান (২৩)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও গতকাল (সোমবার, ২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।