
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। লিখিত প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

আমরা কিছুটা হলেও জনগণকে স্বস্তি দিতে পেরেছি: সংসদে প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে একটি চমৎকার গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতের দিকে না তাকিয়ে নতুন এক ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি জানান, অতীতে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গিয়েছিল। তবে বর্তমান সরকার সাধারণ ও পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে এই বাজেটে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে: সংসদে বিরোধীদলীয় নেতা
বিকল্প কোনো ব্যবস্থা না করে আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ রাখায় প্রায় ৭৫০ জন মেডিকেল ও সমপরিমাণ নার্সিং শিক্ষার্থীর অ্যাকাডেমিক জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিন্দুর সেই স্কুল জাতীয়করণ হচ্ছে
বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়। আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন।

ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ঢাকার বড় বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে এবং বারান্দায় রোগীর উপচে পড়া ভিড় দূর করতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলনে থাকা ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন।

নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহনমন্ত্রী
নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের নদ-নদীর অবৈধ দখল ও দূষণরোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোট ২৮ হাজার ৩২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসব অভিযানের মাধ্যমে ১ হাজার ২৪৪ দশমিক ২২ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম এখনও চলমান রয়েছে।’

দেশে ইমাম-মুয়াজ্জিনের সঠিক সংখ্যা নেই: সংসদে ধর্মমন্ত্রী
দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫। সেই হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৫০ হতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

সংসদে মাসুদের যে তিন প্রশ্নে স্পিকার বললেন ‘এগুলো পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়’
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানতে চেয়েছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। একইসঙ্গে সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলাসংক্রান্ত আলোচিত বিষয় এবং সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।

হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে: সংসদে এমপি রানু
‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে’—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি’র সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

স্পিকারের সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন’র বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলি সিংহ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ (বুধবার, ১৭ জুন) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী
চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন মন্ত্রী।