উত্তর-কোরিয়া
কিমের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী; সাইবার হামলায় মিলছে বিলাসবহুল পুরস্কার

কিমের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী; সাইবার হামলায় মিলছে বিলাসবহুল পুরস্কার

কিম জং উনের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী গড়ে তুলেছে উত্তর কোরিয়া। সফল সাইবার হামলার পর হ্যাকারদের দেয়া হয় বিলাশবহুল ফ্ল্যাট ও বড় অংকের অর্থ। দেশ ছেড়ে চলে যাওয়া এই দলের কয়েকজন জানান, প্রায় এক দশক ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এই হ্যাকারবাহিনী কিম জং উনকে আরও বেশি ক্ষমতাবান ও উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে।

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নিজেদের অস্ত্র সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এক নতুন মডেলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের একটি মহড়াও পরিচালনা করেছে দেশটি। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ব সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া—দাবি জেসিএসের

পূর্ব সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া—দাবি জেসিএসের

বাইন্যান্স হ্যাকের অভিযোগ নাকোচ

উত্তর কোরিয়া বুধবার ভোরের দিকে পূর্ব সাগরের (জাপান সাগর) অভিমুখে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। এর মাত্র কয়েক দিন আগেই একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। খবর ইয়নহাপ নিউজ এজেন্সি।

বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরিতে জড়িত উত্তর কোরিয়া, তথ্য দিলো এফবিআই

বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরিতে জড়িত উত্তর কোরিয়া, তথ্য দিলো এফবিআই

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি (৬.৩ বিলিয়ন) ডলার সমমূল্যের ভার্চ্যুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করা এই ডিজিটাল মুদ্রাগুলোকে মূলত ‘ইথেরিয়াম’ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের কাজ পরিচালনা করছে। আল

জাপান সাগরে এক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সীমান্তে তীব্র উত্তেজনা

জাপান সাগরে এক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সীমান্তে তীব্র উত্তেজনা

সীমান্ত বিরোধ নিরসনে সিউলের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়ার কয়েক দিনের মাথায় নিজেদের পূর্ব উপকূলে জাপান সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সীমান্তে দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন সেতু পেরিয়ে সড়কপথে চীনে কিম জং উন, সীমান্তে স্বাগত জানালেন লি ছিয়াং

নতুন সেতু পেরিয়ে সড়কপথে চীনে কিম জং উন, সীমান্তে স্বাগত জানালেন লি ছিয়াং

কোরীয় যুদ্ধে চীনের যোগদানের ঐতিহাসিক বার্ষিকীর আগের দিন শনিবার চীনের সীমান্তবর্তী শহর দানদং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দুই দেশের মধ্যে সম্প্রতি চালু হওয়া নতুন ইয়ালু নদী সেতু দিয়ে তিনি সড়কপথে চীনে পৌঁছান বলে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ। জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে হচ্ছে না ট্রাম্প-কিম বৈঠক; আগ্রহ নেই উত্তর কোরিয়ার

চলতি বছরে হচ্ছে না ট্রাম্প-কিম বৈঠক; আগ্রহ নেই উত্তর কোরিয়ার

চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। সংশ্লিষ্ট পরিস্থিতির সঙ্গে অবগত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনার মধ্যেই, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনার মধ্যেই, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির নতুন একটি প্রতিরক্ষা জাদুঘরে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানকে মার্কিন অস্ত্র সহায়তা, ক্ষুব্ধ উত্তর কোরিয়া

তাইওয়ানকে মার্কিন অস্ত্র সহায়তা, ক্ষুব্ধ উত্তর কোরিয়া

তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপ তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়াচ্ছে বলে আজ (বুধবার, ৭ অক্টোবর ) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।

ডিএমজেডে মাইন বিস্ফোরণ নিয়ে উত্তপ্ত দুই কোরিয়া, দক্ষিণের ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান উত্তরের

ডিএমজেডে মাইন বিস্ফোরণ নিয়ে উত্তপ্ত দুই কোরিয়া, দক্ষিণের ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান উত্তরের

দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে (ডিএমজেড) সাম্প্রতিক মাইন বিস্ফোরণের ঘটনায় ক্ষমা চাওয়ার দক্ষিণ কোরিয়ার দাবিকে ‘ঘৃণ্য’ ও ‘নাটক’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। এতে দুই দেশের সীমান্ত উত্তেজনা কমানো ও নতুন করে সংলাপে বসার দক্ষিণ কোরিয়ার উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়লো। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘে ট্রাম্প: একের পর এক ‘মিথ্যা’ দাবির তথ্য যাচাই

জাতিসংঘে ট্রাম্প: একের পর এক ‘মিথ্যা’ দাবির তথ্য যাচাই

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রায় ৪০ মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, বিনিয়োগ, যুদ্ধনীতিসহ নানা বিষয়ের রূপরেখা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধ, বৈশ্বিক উষ্ণায়ন, বিনিয়োগ, সমরাস্ত্র এবং তেলসম্পদসহ বেশকিছু বিষয়ে আবারও ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য তুলে ধরেছেন তিনি। ট্রাম্পের এসব দাবির সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল

নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালায় দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সরকারি সংস্থা।