
পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষে পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন’ লেভিট এখন থেকে ছোট সন্তানদের ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুঝি এবং শ্রদ্ধা জানাই। ক্যারোলিন এখন থেকে আমার শীর্ষ বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে থাকবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসে বৈঠকে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল যাচাইয়ে যুক্তরাষ্ট্রের নতুন কাঠামো নিয়ে আলোচনার জন্য আগামী ৪ আগস্ট হোয়াইট হাউসে বৈঠকে বসছে শীর্ষস্থানীয় কয়েকটি এআই কোম্পানি। এতে অংশ নেবে ওপেনএআই, অ্যানথ্রোপিক পিবিসি এবং অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবী ভিত্তিতে এআই মডেলগুলোর নিরাপত্তা পরীক্ষা পরিচালনার নতুন কাঠামো নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ব্লুম্বার্গের বরাত দিয়ে স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন, তার পরের রাজনৈতিক অধ্যায় দক্ষিণ আমেরিকায়ও হতে পারে। ইরানে ভূপাতিত মার্কিন বিমানসেনাকে উদ্ধারের খবর ঘিরে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি করেন। এমনকি সেজন্য স্প্যানিশও শিখে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে হারলেই ‘অভিশংসন’; রিপাবলিকানদের সতর্ক করলেন ট্রাম্প
হোয়াইট হাউসে ফেরার এক বছর পার হতে না হতেই আবারও অভিশংসনের কালো মেঘ দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিল হামলার বর্ষপূর্তিতে খোদ প্রেসিডেন্টই দিলেন এমন বিস্ফোরক বার্তা। রিপাবলিকান আইনপ্রণেতাদের সতর্ক করে তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে হারলে নিশ্চিতভাবেই তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে। সংখ্যার হিসেবে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের অবস্থা এখন এতটাই নাজুক যে, ২ ভোটের ব্যবধান রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।

হোয়াইট হাউসে মুখোমুখি ট্রাম্প-মামদানি; একসঙ্গে কাজ করা ইচ্ছা তাদের
হোয়াইট হাউসে মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আলোচনার কেন্দ্রে ছিল, নিউ ইয়র্কের আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন। মামদানির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির জন্য একসঙ্গে কাজ করা ইচ্ছাও প্রকাশ করেন এক সময়ের ঘোর মামদানি বিদ্বেষী ট্রাম্প। একই সুর ছিল মামদানির কণ্ঠেও।

পুতিন-জেলেনস্কি বৈঠক ঘিরে উত্তপ্ত বিশ্ব রাজনীতি
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর এবার পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। ইউক্রেনে শান্তি ফেরাতে নানা তৎপরতা সত্ত্বেও প্রশ্ন দেখা দিয়েছে দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে। জেলেনস্কি বলছেন, ইউক্রেন ও তার মিত্ররা নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কাজ করছে। কিন্তু এ নিশ্চয়তা আসলে কতটা বাস্তবসম্মত? আদৌ তা কার্যকর হবে কি না- তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনকি যুদ্ধ বন্ধ হলেও রাশিয়া ফের আক্রমণ করলে এটি কার্যকরী হবে কি না- তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ট্রাম্পের
১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৫ জুন) একটি নির্বাহী আদেশে ১২টি মুসলিমপ্রধান ও উন্নয়নশীল দেশের নাগরিকদের এ নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের নিষেধাজ্ঞার কারণে দরিদ্র ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মানুষের প্রতি বৈষম্যের আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা।

ট্রাম্পের শুল্কনীতিতে বিশ্ববাজারে ধস, সমঝোতার চেষ্টা ৫০টির বেশি দেশের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কারোপে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নেমেছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে ৫০টির বেশি দেশ।

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিএসএমসি
যুক্তরাষ্ট্রে নতুন করে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তাইওয়ানের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি।

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন: লেবানন থেকে সেনা প্রত্যাহারে ব্যর্থ ইসরাইল
হিজবুল্লাহর সাথে ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত অনুসারে নির্ধারিত সময়সীমা রোববারের (২৬ জানুয়ারি) মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি ইসরাইল।

জিমি কার্টারের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা। অসংখ্য মানবিক কাজে দৃষ্টান্ত রাখা এই নেতার মৃত্যুতে শোকের মাতম বইছে পুরো যুক্তরাষ্ট্রে। চিরবিদায় নেয়া জিমি কার্টার কীভাবে একজন কৃষক থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ হয়ে ওঠে ছিলেন।