জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্ন নগরী সৃজন ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহের প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার জেলা শহরসহ সবগুলো উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও স্বেচ্ছাশ্রমে পরিছন্নতা অভিযান চলবে। পাশাপাশি বিভিন্ন বাজার এবং শপিং কমপ্লেক্সগুলোতে সেগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে পরিচ্ছন্নতার বিষয়ে আলাপ করা হবে। যাতে করে নোয়াখালীতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের উৎপাত কমে আসে।’
আরও পড়ুন:
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমাদের বসবাসের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গেলে একদিকে যেমন সুস্থভাবে হাঁটা চলা যায় অন্যদিকে মশার উৎপাতও কমে যায়। তাই সবাইকে নিজ নিজ বাসা বাড়ি ও দোকানপাটের আশপাশ পরিষ্কার রাখতে হবে।’
নোয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী বেগম বলেন, ‘নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে নোয়াখালীর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা চালাচ্ছেন।’
এ সময় পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।





