নরসিংদীতে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠান
এখন জনপদে
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুরের এক হাজার দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে শিবপুর উপজেলার নতুন অডিটরিয়ামে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার এসব অর্থ বিতরণ করেন।

৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বরাদ্দ ১০ লাখ টাকা সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় মনজুর এলাহী বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেয়া একটি টাকাও কম-বেশি দেয়ার সুযোগ নেই। যারা অপপ্রচার করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছেন তারা ভুল পথে হাটছেন। রাজনীতিতে ব্যর্থ হয়ে নিন্দনীয় কাজ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কোনো অপরাজনীতি করতে আসিনি, অপরাজনীতি করবো না। যদি অন্য কাউকে ঢিল দেয়ার চেষ্টা করেন, তবে মনে রাখবেন সেই ঢিল নিজের দিকেও আসতে পারে।’

এসএইচ