পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ৩ জেলে, গুরুতর ২ জনকে ঢাকায় স্থানান্তর

আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি
এখন জনপদে
0

বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন মাছের খালে নোঙর করা একটি মাছ ধরা ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের নাম জাহিদ হাসান মালিক দুলাল খান।

দগ্ধ ব্যক্তিরা হলেন—কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)। গুরুতর দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর আহত দুলালের চিকিৎসার বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।

গুরুতর আহত ট্রলার মালিক দুলাল খান বলেন, ‘১৪ জন জেলে নিয়ে বাজার সদাই করে মাছ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরের খাবার খেয়েই সাগরের উদ্দেশে রওনা হবো। ট্রলারের বাবুর্চি দুপুরে রান্না করছিলেন ট্রলারে। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে ট্রলারে থাকা তিনজন দগ্ধ হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমার বয়সে সিলিন্ডার দুর্ঘটনা দেখিনি। ১১ জন জেলে ট্রলারে না থাকায় তাদের কোনো সমস্যা হয়নি।’

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাঁকা বিল্লাহর পুরো শরীর পুড়ে গেছে, আলমের মাথায় কেটে এবং পুড়ে যাওয়ায় ৬টি সেলাই দেয়া হয়েছে। ট্রলারের মালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইস্মিতা বলেন, ‘দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। অন্যজনকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হচ্ছে।’

এসএস