যশোরে মাটি সরানোর সময় বোমা বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

যশোর কোতোয়ালি থানা
এখন জনপদে
0

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় বোমা বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

কর্মরত শ্রমিকরা জানান, তারা স্তূপ আকারে রাখা মাটি সরানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে কর্মরত অবস্থায় দু’জন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসএইচ