গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) ও ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। আলী উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে যায় পুলিশ। এসময় গালা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী অভিযানে বাধা দেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
আরও পড়ুন:
একপর্যায়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়। ঘটনার পর রাতেই কালোই গ্রাম থেকে ইউপি সদস্য মো. আলী ও তার সহযোগী আতাহার গাজীকে গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত আলীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে এবং সেসব মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে মামলা দায়ের করা হয়।’
গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আসামি হিসেবে দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।





