আজ (শনিবার, ১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদাবর থানা সূত্রে জানা যায়, আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তাররা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আদাবর থানাধীন আদাবর ১৩ নম্বর রোডের মাথায় একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।





