আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালাধরপুর জামতলা এলাকা থেকে ১৯৮ বোতল সিরাপসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর রহমান (৪৫) এবং কৃষ্ণপুর গ্রামের নেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি ইজিবাইকযোগে মহেশপুরের দিকে আসছেন এমন গোপন সংবাদ পায় র্যাব। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল সকালের দিকে মালাধরপুর জামতলা এলাকায় অবস্থান নেয়। র্যাব সদস্যরা সেখানে ছদ্মবেশে কৌশলগত ব্যারিকেড তৈরি করেন।
পরবর্তীতে একটি সন্দেহভাজন ইজিবাইক ওই স্থানে পৌঁছালে সেটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকের ভেতরের দু’টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল উইনসেরাক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জড়িত দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার বলেন, ‘সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক কারবারিরা কৌশলে নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প হিসেবে এসব মাদক সিরাপ বাজারে ছড়ানোর চেষ্টা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চালানটি আটক করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।’
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা মাদকের চালান ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।





