পাবনার ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
3

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন। গ্রেপ্তারকৃত রাজিব বিশ্বাস (৪০) সদর উপজেলা দোগাছী ইউনিয়ন রামচন্দ্রপুর হাবুলের মাঠ এলাকায় মৃত মানিক বিশ্বাস ছেলে।

বিজ্ঞপ্তিতে বল হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে অবস্থান নেয়।

আরও পড়ুন:

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত সে স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজিব বিশ্বাসকে আটক করা হয়।

পরে অভিযুক্তর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি লাল রঙের শপিং ব্যাগে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এফএস