গ্রেপ্তাররা হলেন— সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশে বাগান থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।’
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছে। পরে আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বের ৭টি, দেলোয়ার খন্দকারের বিরুদ্ধে ৮টি, মো. মান্নানের বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে ১টি, মো. রকীব খানের বিরুদ্ধে ২টি এবং মো. মিরাজুল শেখের বিরুদ্ধে ১টি ডাকাতির মামলা রয়েছে।
এছাড়া গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি নেয়ার কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ।





