গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েকজন মোটরসাইকেল আরোহী ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এদিকে, রাতে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।





