নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যুর অভিযোগ

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
অপরাধ
1

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামের এক জেল পলাতক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।

ওসি শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলো। তার বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে তাকে গ্রামের নুরুদ্দীনের কলাবাগানে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এসএইচ