এখন পর্যন্ত তেহরান থেকে দেয়া বিবৃতিগুলোর সারকথা হলো—বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা অব্যাহত থাকলে ইরান কোনো আলোচনা, যুদ্ধবিরতি বা কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে না।
এদিকে ইরানের জাতিসংঘে রাষ্ট্রদূত চলতি সপ্তাহের শুরুতে মহাসচিবের কাছে চিঠি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হামলা বন্ধে আহ্বান জানানোর অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন:
একই সঙ্গে ইরানের সামরিক কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধারাবাহিক বিবৃতি দেয়া হচ্ছে। সম্প্রতি এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রয়োজন হলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে প্রস্তুত।’




