নাতানজে হামলার খবরে আন্তর্জাতিক মূল্যায়ন চায় রাশিয়া

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার একটি স্যাটেলাইট ইমেজ
বিদেশে এখন
1

ইরানের নাতানজে পারমাণবিক স্থাপনায় হামলার খবরে নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ ও কঠোর মূল্যায়ন করতে হবে, যা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বিপর্যয়ের বাস্তব ঝুঁকি তৈরি করছে।’

আরও পড়ুন:

এর আগে, ইরান বলেছে, আজ (শনিবার, ২১ মার্চ) নাতানজ স্থাপনায় হামলার বিষয়ে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে। তেহরানের বলছে, এ হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি।

এএম