হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো ‘খুবই অস্বস্তিকর’

সি উদয় ভাস্কর
বিদেশে এখন
0

দিল্লির সোসাইটি ফর পলিসি স্টাডিজের সামুদ্রিক বিশ্লেষক ও পরিচালক সি উদয় ভাস্কর বলেছন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এখনো খুবই অস্বস্তিকর। কারণ হরমুজ নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

উদয় ভাস্কর আল জাজিরাকে বলেন, ‘শর্ত হিসাবে ইরান যে নতুন বিধিনিষেধ চাপিয়ে দিতে চাচ্ছে—তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়ে গেছে, আর তা বিদ্যমান বাজারের অস্থিরতা থেকেই বোঝা যাচ্ছে।’

ভাস্কর আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমকারী জাহাজের সংখ্যা এখনো খুব কম—যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক চলাচলের সময় তা প্রায় ১৩৫টি জাহাজ ছিল।’

তার মতে, আগামীকাল (শুক্রবার, ১০ এপ্রিল) ইসলামাবাদে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার পর ইরান যে নতুন পথ প্রস্তাব করছে—তাতে বেশ কিছু স্পষ্টতা আনার দরকার রয়েছে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এখন হরমুজ প্রণালিটি অতিক্রমের সময় জাহাজগুলোর সতর্ক থাকা জরুরি। কারণ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উভচর অভিযানে বাধা দিতে ইরান মাইন পুঁতে রেখেছে বলে জানা গিয়েছে।’

ভাস্কর আরও বলেন, এমন সতর্কতা নতুন নয়। ইরান-ইরাক যুদ্ধের সময়ও এমন পানি এলাকায় মাইন পুঁতে রাখা হয়েছিল এবং ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত এলাকা এড়িয়ে জাহাজগুলো নিরাপদে অতিক্রম করেছে।

এএম