এর আগে গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেন আরাঘচি। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ও শান্তি আলোচনা নিয়ে বৈঠক করেন। তবে ওই আলোচনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের অগ্রগতির সংকেত মেলেনি।
আরও পড়ুন:
পাকিস্তান ও ওমান—উভয় দেশই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, আরাঘচির এই ঘনঘন সফর ইঙ্গিত দিচ্ছে যে তেহরান স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছানোর আগে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বিস্তারিত পরামর্শ সেরে নিতে চাইছে। তবে মার্কিন নৌ-অবরোধ এবং অন্যান্য অমীমাংসিত শর্তাবলীর কারণে আলোচনার টেবিলে উল্লেখযোগ্য সাফল্য এখনো অধরা।





