মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম

ইউএসএস কার্ল ভিনসন বিমানবাহী বাহকের ওপর এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার নামছে
বিদেশে এখন
0

ইরান যুদ্ধের ময়দানে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে জ্বালানি, খাদ্য এবং পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড বা সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এই জাহাজটি বর্তমানে ওই অঞ্চলে থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি হিসেবেই রণতরিগুলোকে এভাবে নতুন করে সজ্জিত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ এই সপ্তাহে মার্কিন সিনেটে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার।

তবে অনেক বিশ্লেষক মনে করছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ এই সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। মূলত লজিস্টিক সাপোর্ট এবং গোলাবারুদ সরবরাহের বিশাল খরচই এই ব্যয়কে আকাশচুম্বী করে তুলছে।

এএম