সামরিক প্রধানের সঙ্গে বৈঠক মুজতবা খামেনির, শত্রু মোকাবিলায় প্রস্তুত ইরান

মুজতবা খামেনি
বিদেশে এখন
2

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির শীর্ষ নেতা মুজতবা খামেনি। আজ (রোববার, ১০ মে) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সামরিক অভিযান পরিচালনা এবং শত্রুদের কঠোরভাবে মোকাবিলা করতে সশস্ত্র বাহিনীকে ‘নতুন দিকনির্দেশনা’ দিয়েছেন তিনি। আল আরাবিয়াতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি এই বৈঠকে শীর্ষ নেতা মুজতবা খামেনিকে দেশটির সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তবে তাদের এই বৈঠকটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে আলী আবদুল্লাহি বলেন, ‘মার্কিন ও জায়নিস্ট (ইসরাইল) শত্রুদের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষ যদি কোনো ভুল করে, তবে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত।’

এএম