শিশুদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

নেটফ্লিক্স
বিদেশে এখন
0

শিশুদের ওপর গুপ্তচরবৃত্তি ও গ্রাহকদের অতিরিক্ত আসক্ত করে তোলার অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।

তার অভিযোগ, গোপন রাখার কথা বললেও বছরের পর বছর গ্রাহকদের বিভিন্ন ডেটা অর্থের বিনিময়ে বিজ্ঞাপন সংস্থাগুলোর কাছে শেয়ার করে স্ট্রিমিং জায়ান্টটি।

এছাড়াও নেটফ্লিক্সের বিরুদ্ধে এর ব্যবহারকারীদের কন্টেন্ট দেখতে আগ্রহী রাখতে গোপনে প্রতারণামূলক ইউজার ইন্টারফেস বা ডার্ক প্যার্টান ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। যদিও মামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

জেআর