রাতের আঁধারে কাঁপল তেহরান, ৪.৬ মাত্রার কম্পনে রাস্তায় মানুষ

তেহরানে মানুষ যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ডের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছেন
বিদেশে এখন
0

ইরানের রাজধানী তেহরানে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাতে অনুভূত হওয়া এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আতঙ্কে তেহরান প্রদেশের বুমহেন শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ভূমিকম্পের এক ঘণ্টা পর পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই তেহরান, মাজানদারান, কোম এবং আলবোর্জ প্রদেশে রেড ক্রিসেন্ট টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় এ ধরনের কম্পনে জানমালের নিরাপত্তা নিয়ে সব সময় উদ্বেগ থাকে। এর আগে গত ৩ মার্চ দেশটির দক্ষিণাঞ্চলীয় গেরােশ এলাকায় ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এএম