নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইল এবং ইরান—উভয় পক্ষই চূড়ান্ত আলোচনার মাধ্যমে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে। কোনো অজ্ঞতা বা মূর্খতা বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রক্রিয়া তার নিজের গতিতেই এগিয়ে চলছে।’
অবশ্য আলোচনার কথা বললেও ইরানের ওপর চাপ বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি এবং কঠোরভাবে বহাল থাকবে। আশা করছি সব কিছু খুব দ্রুত এগোবে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে ধন্যবাদ।’





