জ্বালানি বাজারের চাপে আলোচনায় ফিরছে আমেরিকা, দাবি তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
বিদেশে এখন
0

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই কেবল আলোচনার টেবিলে ফিরে আসে যুক্তরাষ্ট্র। তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে যুদ্ধ শুরু করার পর ওয়াশিংটন শুরুতে ধারণা করেছিল যে ইরান ‘তিন দিনের মধ্যে ধসে পড়বে ও আত্মসমর্পণ করবে’। বাঘাই বলেন, ‘এখন কয়েক মাস পেরিয়ে গেছে। আমেরিকা নিজেই এখন এই জায়গায় আটকে গেছে এবং তারা নিজেদের অপরাধ নিয়ে গর্ব করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, তেহরান লক্ষ্য করেছে যে যখনই জ্বালানি বাজার চাপের মুখে পড়ে, তখনই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসার চেষ্টা করে।

এএম