জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যেই সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তারা এই প্রস্তাবটি পেশ করেন। এতে ৬৬টি কর্মসূচি রয়েছে, যা দুই বছর ধরে চলা ইসরাইলি সামরিক হামলায় ধ্বংস হওয়া গাজার অবকাঠামো ও অর্থনীতিকে পুনর্গঠন করবে।
গাজা যুদ্ধবিরতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাম্পের নেয়া সর্বশেষ পরিকল্পনা এটি। প্রায় এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলিদের হামলা বন্ধ নেই। নানা জটিলতার কারণে প্রস্তাবটি পাস হচ্ছে না বলে স্বীকার করেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।





