আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্রে উন্নয়নকে রাখার ওপর জোর দিয়েছেন তিনি। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে আব্বাস আরাঘচি একে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এসব হামলায় নারী ও শিশুসহ হাজারো মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস হয়েছে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা মারাত্মক অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উন্নয়নকে কখনো জবরদস্তি, বৈষম্য, রাজনৈতিক এজেন্ডা বা একতরফাবাদের কাছে জিম্মি করা যাবে না।’

—দ্য ডনের প্রতিবেদনে অবলম্বনে

এএম